ঢাকা নিউজ
২১ জুন ২০২৫, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকাকে বাসযোগ্য নগরী করতে কাজ করছে ডিএনসিসি: এজাজ

রাজধানীকে বাসযোগ্য নগরী করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ।

শনিবার (২১ জুন) রাজধানীর ফ্ল্যামাংকো কনভেনশন সেন্টারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও ফল উৎসবে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক ও শাবির সাবেক এ শিক্ষার্থী বলেন, ঢাকায় নতুন যত আবাসিক এলাকা হচ্ছে সেগুলোতে গাছ লাগানোসহ বাসযোগ্য পরিবেশ গড়তে কাজ করছে সিটি করপোরেশন।

এ সময় বিভিন্ন সংগঠনকেও ঢাকাকে বাসযোগ্য করতে এগিয়ে আসার আহ্বান জানান এজাজ।

উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক সাজেদুল করিম।

উৎসবে সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

সাবেক শিক্ষার্থীদের মধ্যে ছিলেন অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিকি, এনআইএমসির পরিচালক মো. নজরুল ইসলাম, ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম কামরুল ইসলাম, ক্লাবের সাবেক সভাপতি মোখলেসুর রহমান, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, শাকসুর সাবেক জিএস হারুনুর রশীদ ও খুরশিদ আলম হিটু।

সাবেক শিক্ষার্থী সৈয়দ সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের পঞ্চম কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি নূর এ আলম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান।

সদস্যদের মধ্যে ছিলেন সৈয়দ সুলতান, প্রিন্স ওমর শরীফ, আবু সাঈদ, আরিফুল হক শাপলা, মেহেদী মাসুদ ফয়সাল ও বুলবুল আহমেদ।

পরে র‌্যাফেল ড্রতে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-সিলেট কাপল টিকিটসহ ৪২টি উপহার দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী পথসভা

অনলাইনে সেবা দিতে প্রস্তুত টার্গেট আইটি

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

১০

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

১১

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১২

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১৩

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৫

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৬

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৭

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৮

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

২০