ঢাকা নিউজ
২৯ জুন ২০২৫, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ আগস্ট পালিত হবে ‘গণ-অভ্যুত্থান দিবস’, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, ১৬ জুলাই হবে ‘জুলাই শহীদ দিবস’, বাতিল ৮ আগস্টের কর্মসূচি

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার। দিনটি স্মরণীয় করে রাখতে এবার থেকে ‘গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণীয় করে দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। সে সময় আবু সাঈদের মৃত্যুই দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনকে তীব্র করে তোলে এবং শেখ হাসিনার পতনের দাবিকে আরও শক্তিশালী করে তোলে।

তবে ৮ আগস্ট পালনযোগ্য ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইয়ের ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘিরে মন্ত্রিপরিষদ বিভাগের আগে জারি করা পরিপত্র বাতিল করা হয়েছে। এর ফলে ৮ আগস্ট আর কোনো কর্মসূচি পালিত হবে না—এমনটিও জানানো হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে।

প্রসঙ্গত, গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই পরিপত্রে দিবসদুটিকে ‘খ’ শ্রেণির জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যথাযথ মর্যাদায় পালন করার অনুরোধ জানানো হয়। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই ঘোষণা বাতিল করা হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক সকালের সময়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১০

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১১

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৩

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৪

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৫

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৬

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৭

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

১৮

বিক্রমপুর মুন্সিগঞ্জ শ্রীনগর থানা  আটপাড়া ইউনিয় ৯ নং ওয়ার্ড  হাসারগাঁও গ্রামের রাস্তার বেহাল অবস্থা

১৯

শাকিব-বুবলী ফিরছেন একসাথে?

২০