ঢাকা নিউজ
১৫ অগাস্ট ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব) তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজীবন সম্মাননা প্রদান করতে যাচ্ছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন, প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা, গুণী আলোকচিত্র সাংবাদিক আলহাজ্ব মোঃ নুরুদ্দিন আহমেদ এবং মিডিয়া ব্যক্তিত্ব তাশিক আহমেদকে।

১৬ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের অরনেট হোটেল (থ্রি-স্টার) বলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মূল কর্মসূচির মধ্যে রয়েছে—টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে পর্যটন শিল্পের সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা, এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান এবং কবিতা উৎসব

উক্ত সম্মাননা পুরস্কার তুলে দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা প্রফেসর ড. সু কোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরএভার বরিশাল ও ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির সভাপতি প্রকৌশলী ইকবাল হোসেন তাপসসহ জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টেজাব সভাপতি, বিজ্ঞানী ও কবি হাসনাইন সাজ্জাদী। স্বাগত বক্তব্য রাখবেন মহাসচিব কবি অশোক ধর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন টেজাবের নির্বাহী চেয়ারম্যান ও জনতার আওয়াজ ইউকের বিশেষ প্রতিনিধি মোঃ মঞ্জুর হোসেন ঈসা। শুভেচ্ছা বক্তব্য দেবেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর সভাপতি সালাম মাহমুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী পথসভা

অনলাইনে সেবা দিতে প্রস্তুত টার্গেট আইটি

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

১০

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

১১

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১২

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১৩

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৫

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৬

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৭

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৮

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

২০