ঢাকা নিউজ
৩১ জুলাই ২০২৫, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেহেরপুরের কৃতী সন্তান সাজনিন হাসান রাত্রির সাফল্য ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ থেকে এলএল.এম ডিগ্রি অর্জন

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর জেলার গর্ব, কৃতী শিক্ষার্থী সাজনিন হাসান রাত্রি, পিতা হিরক খান, যুক্তরাজ্যের স্বনামধন্য University of Portsmouth থেকে মাস্টার্স অব ল’স (LL.M) ডিগ্রি অর্জন করেছেন।

এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য তাঁকে এবং তাঁর পরিবারকে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সাজনিন হাসান রাত্রির এই শিক্ষাগত সফলতা শুধু তাঁর পরিবারের জন্যই নয়, বরং গোটা মেহেরপুর জেলার জন্য এক গর্বের বিষয়।

তিনি শিক্ষাজীবনে বরাবরই মেধা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, সমাজসেবক এবং আত্মীয়-স্বজন উপস্থিত থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য দোয়া ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাজনিন হাসান রাত্রির মতো শিক্ষিত ও সচেতন প্রজন্মই একদিন দেশের আইন ও বিচার ব্যবস্থায় গঠনমূলক ভূমিকা রাখবে। তারা আরও বলেন, তাঁর এই অর্জন সমাজের অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাজনিন হাসান রাত্রির লক্ষ্য হচ্ছে একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক আইনবিদ হিসেবে সমাজে অবদান রাখা। তিনি যেন আল্লাহর রহমত ও দিকনির্দেশনায় মানুষের পাশে দাঁড়াতে পারেন—এই কামনা করেছেন তিনি নিজেও।

সবার কাছে দোয়া চেয়ে সাজনিন হাসান রাত্রি বলেন, “আমি চাই আমার অর্জিত জ্ঞান যেন সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে পারি।

সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তায়ালা আমাকে জ্ঞান, ন্যায়বিচার ও সফলতা দিয়ে ভূষিত করেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী পথসভা

অনলাইনে সেবা দিতে প্রস্তুত টার্গেট আইটি

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

১০

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

১১

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১২

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১৩

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৫

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৬

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৭

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৮

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

২০