ঢাকা নিউজ
২১ জুলাই ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নত বলেই কি ঝুঁকি বেশি? ‘এফ-৭ বিজিআই’ নিয়ে উদ্বেগ

রাজধানী ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ‘এফ-৭ বিজিআই’। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে, যা এখনও চলমান রয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিমানটি ছিল চীনের তৈরি ‘এফ-৭ বিজিআই’ মডেলের, যা ‘এফ-৭/জে-৭’ সিরিজের সর্বশেষ ও উন্নত সংস্করণ হিসেবে পরিচিত। ২০১৩ সালে এই মডেলের ১৬টি বিমান বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত করা হয়। উন্নত প্রযুক্তি ও উচ্চগতিসম্পন্ন এই যুদ্ধবিমানটি মূলত তৈরি হয়েছে সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত মিগ-২১ এর নকশার ওপর ভিত্তি করে।

চীনের চেংদু এবং গুইঝো এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ যৌথভাবে ১৯৬৫ সাল থেকে এফ-৭ সিরিজের বিমান তৈরি করে আসছিল। ২০১৩ সালে বাংলাদেশে এই মডেল রপ্তানির পরই এ সিরিজের উৎপাদন স্থগিত করা হয়। ইতিহাস বলছে, এই সিরিজের মোট প্রায় ২,৪০০-এরও বেশি বিমান নির্মিত হয়েছে, যেগুলো পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, তানজানিয়া সহ একাধিক দেশে রপ্তানি হয়েছে এবং ব্যবহৃত হচ্ছেন।

যদিও ‘এফ-৭ বিজিআই’ যুদ্ধবিমানটিকে একটি উন্নত সংস্করণ হিসেবে বিবেচনা করা হয়, তবুও এটি নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট গুরুতর প্রশ্ন রয়েছে। ডিজিটাল ককপিট, হেডস-আপ ডিসপ্লে, উন্নত রাডার, স্বল্পপাল্লার ইনফ্রারেড নির্দেশিত ক্ষেপণাস্ত্র বহনে সক্ষমতাসহ বেশ কিছু আধুনিক প্রযুক্তি এতে যুক্ত করা হয়। আকাশ থেকে আকাশে যুদ্ধের পাশাপাশি মাটির কাছাকাছি ক্লোজ এয়ার সাপোর্ট অভিযানে অংশ নেওয়ার সক্ষমতাও রয়েছে এই বিমানের।

বিমানটির ইঞ্জিন তৈরি হয় রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে, তবে বাকি অংশ নির্মিত হয় সম্পূর্ণভাবে চীনে। বাংলাদেশে প্রতিটি ‘এফ-৭ বিজিআই’ বিমান আনুমানিক ৫৯ লাখ মার্কিন ডলার ব্যয়ে কেনা হয়।

চীনা এই যুদ্ধবিমান সিরিজের অতীত ইতিহাস ঘেঁটে দেখা গেলে একাধিক ভয়াবহ দুর্ঘটনার চিত্র পাওয়া যায়।

২০০৮ সালের এপ্রিল মাসে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িপাড়া গ্রামে বিধ্বস্ত হয় একটি ‘এফ-৭’ প্রশিক্ষণ যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান প্রাণ হারান। তদন্তে সম্ভাব্য কারিগরি ত্রুটির কথা উল্লেখ করা হয়।

২০১৫ সালের জুন মাসে ‘এফ-৭ এমবি ৪১৬’ মডেলের একটি যুদ্ধবিমান চট্টগ্রামের বঙ্গোপসাগরের উপকূলে বিধ্বস্ত হয়। নিখোঁজ হন পাইলট তাহমিদ রুম্মান। বিমানটি চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং উড্ডয়নের কিছুক্ষণ পরই সেটি পতেঙ্গা সৈকতের ছয় নটিক্যাল মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয়।

২০১৮ সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরের রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয় ‘এফ-৭ বিজি’ মডেলের একটি বিমান। এতে নিহত হন তরুণ পাইলট আরিফ আহমেদ। উড্ডয়নের মাত্র ২৫ মিনিট পর বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

প্রতিটি দুর্ঘটনার পরই বাংলাদেশ বিমানবাহিনী অভ্যন্তরীণ তদন্তের কথা জানিয়েছে। কিন্তু এসব তদন্ত থেকে কোনো নিরাপত্তা সংস্কার বা রক্ষণাবেক্ষণের জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো রিপোর্ট বা উন্নয়নমূলক তথ্য পাওয়া যায়নি।

প্রতিরক্ষা ও বিমান বিশ্লেষকদের মতে, পুরনো প্রযুক্তিনির্ভরতা, অনিয়মিত রক্ষণাবেক্ষণ, আধুনিকায়নের ঘাটতি এবং স্বচ্ছতা ও জবাবদিহির অভাব এসব দুর্ঘটনার মূল কারণ। বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটায় বিমানবাহিনীর সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর জনগণের আস্থা নড়বড়ে হয়ে পড়ছে।

বর্তমানে ‘এফ-৭ বিজিআই’ মডেলটি বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে এটি প্রশিক্ষণ কার্যক্রমে নিয়মিত ব্যবহৃত হয়ে আসছে। তবে একের পর এক দুর্ঘটনা ও পাইলট নিহত হওয়ার ঘটনায় সামরিক বিমানের মান ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল এবং নিরাপত্তা বিশ্লেষকেরা। সেইসঙ্গে যুদ্ধবিমান পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আপডেট প্রযুক্তির ব্যবহার নিয়ে সামগ্রিকভাবে ভাবনার সময় এসেছে বলেই মনে করছেন তারা।

উত্তরার এই দুর্ঘটনা শুধু একটি বিমান নয়, প্রশ্নবিদ্ধ করছে পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিরাপত্তা ও সক্ষমতাকে। তদন্ত, স্বচ্ছতা ও আধুনিকায়নের পথে না এগোলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা অমূলক নয়।

সূত্রঃ দৈনিক টার্গেট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী পথসভা

অনলাইনে সেবা দিতে প্রস্তুত টার্গেট আইটি

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

১০

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

১১

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১২

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১৩

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৫

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৬

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৭

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৮

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

২০