ঢাকা নিউজ
১৬ জুলাই ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ইউএনও বহরে হামলা, আ’লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে গোপালগঞ্জ সদরে।

বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং কয়েকজন আহত হন বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাতীয় নাগরিক পার্টির জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আজ সকালে শহরের পৌর পার্কে একটি জনসভা ও পদযাত্রা অনুষ্ঠানের কথা ছিল। এতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। তবে ওই কর্মসূচি বানচাল করতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ গান্ধিয়াশুর এলাকায় গাড়িবহরে অতর্কিত হামলা চালায়।

তিনি আরও জানান, হামলার সময় সরকারি গাড়ি ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী ও সাধারণ লোক আহত হন। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এনসিপি নেতারা দাবি করেছেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।

এদিকে ঘটনার পর গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় প্রশাসন জানায়, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি জুলাই মাসজুড়ে ‘গণতন্ত্র ও নাগরিক অধিকার’ প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে গোপালগঞ্জে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী পথসভা

অনলাইনে সেবা দিতে প্রস্তুত টার্গেট আইটি

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

১০

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

১১

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১২

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১৩

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৫

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৬

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৭

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৮

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

২০