ঢাকা নিউজ
১৫ জুলাই ২০২৫, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই যুবক আহত

ঢাকা, ১৫ জুলাই: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ফয়সাল (২৫) ও জহুরুল ইসলাম (২৭) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে ঢাকা উদ্যানের দুই নম্বর রোড সংলগ্ন ডি ব্লক এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

আহত দুই যুবক একটি বায়িংহাউজে চাকরি করতেন এবং ঘটনার সময় কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। এ সময় পথিমধ্যে তাদের উপর অতর্কিত হামলা চালায় ৪-৫ জনের একটি ছিনতাইকারী চক্র।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের সহকর্মী হাসনাইন ইসলাম জানান, “আমরা তিনজন মিলে হেঁটে বাসায় ফিরছিলাম। হঠাৎ একদল ছিনতাইকারী আমাদের ঘিরে ফেলে। তারা মোবাইল ও টাকা-পয়সা চায়। ফয়সাল ও জহুরুল বাধা দিলে তারা দুজনকে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।”

রক্তাক্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে ফয়সালকে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে জহুরুল প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আহত যুবকরা জানিয়েছেন, ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করেছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানিয়ে দিয়েছি।”

তবে এই ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান বিটের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জুয়েল বলেন, “এ ধরনের কোনো ঘটনার তথ্য এখনও আমার কাছে নেই। বিস্তারিত জানার চেষ্টা করছি।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করতে এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী পথসভা

অনলাইনে সেবা দিতে প্রস্তুত টার্গেট আইটি

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

১০

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

১১

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১২

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১৩

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৫

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৬

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৭

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৮

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

২০