ঢাকা নিউজ
১৩ জুলাই ২০২৫, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না। যেখানেই মব জাস্টিস হচ্ছে সেখানেই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।

শনিবার সকালে ঢাকার সাভারে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ‘বেটার ঢাকা ডিসট্রিক্ট ইনিশিয়েটিভস’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় পরিবেশ দূষণ রোধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশদূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। যতক্ষণ না পর্যন্ত প্রাণ, প্রকৃতিকে গুরুত্বপূর্ণ স্থানে না রাখব ততক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না।

বায়ু দূষণ রোধে চীনের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা আরও বলেন, ‘আমরা কাজ শুরু করছি, আশা করি সকলের সহযোগিতায় দ্রুত বাংলাদেশের পরিবেশের উন্নয়ন সম্ভব হবে।’

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, পরিবেশ যদি না বাঁচে আপনি যত বড় সম্পদশালী হোন না কেন বেঁচে থাকতে পারবেন না। এটার প্রভাব পড়বে আমাদের ওপর।

দখল দূষণের বিষয়ে তিনি বলেন, স্থানীয়ই নদী দখল এবং দূষণের সঙ্গে জড়িত।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার পৌরসভার প্রশাসক আবুবকর সরকারের উদ্যোগে অনুষ্ঠানে সাভার উপজেলায় রোপণের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মাঝে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী পথসভা

অনলাইনে সেবা দিতে প্রস্তুত টার্গেট আইটি

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

১০

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

১১

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১২

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১৩

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৫

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৬

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৭

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৮

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

২০