সারাদেশ

বিশ্বমঞ্চে বিচারকের আসনে ক্রিয়েটিভ লিডার এস কে মনোয়ার নাহিদ

বিশ্বমানের ব্রডকাস্ট গ্রাফিক্স লিডার এবং প্রযুক্তিনির্ভর লেখক এস কে মনোয়ার নাহিদ সম্প্রতি “মোশন গ্রাফিক্স কনটেস্ট ২০২৫” শীর্ষক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রতিযোগিতাটি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান– পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, যার ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ এই আয়োজনের নেতৃত্ব দেয়। এই বছরের প্রতিযোগিতার থিম ছিল “ফর এ বেটার গ্রিনার আর্থ”.

বাংলাদেশসহ আরও চারটি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার ‍ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৫ জুলাই ২০২৫, ঢাকার দ্রিকপাঠ ভবন, ১৬ শুক্রাবাদ, পান্থপথ ঠিকানায়। জমা পড়া অসংখ্য কাজের মধ্য থেকে সেরা তিনজন প্রতিযোগী নির্বাচন করা হয়—প্রথম স্থান অর্জন করেন মোঃ সাদিকুর রহমান, দ্বিতীয় স্থান মাহবুবা এবং তৃতীয় স্থান শঙ্কু দত্ত।

প্রতিযোগিতায় অন্যতম বিচারক হিসেবে ছিলেন এস কে মনোয়ার নাহিদ, যিনি তাঁর দীর্ঘ ১৭ বছরের সম্প্রচার শিল্প অভিজ্ঞতা, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত গ্রাফিক্স ডিজাইন দক্ষতা এবং পরিবেশবান্ধব সৃজনশীল ভাবনার জন্য নির্বাচিত হন। জুরি বোর্ডের অন্য সদস্য ছিলেন দেবাশীস দাস ও মোহাম্মদ জাকারিয়া। তাঁদের সম্মিলিত মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে বিচারক হিসেবে এস কে মনোয়ার নাহিদের হাতে ক্রেস্ট তুলে দেন পাঠশালার প্রিন্সিপাল খ ম হারুন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক স্বীকৃতিপত্রে উল্লেখ করা হয়, “সম্প্রচার গ্রাফিক্স ও মোশন ডিজাইন শিল্পে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এস কে মনোয়ার নাহিদের অনন্য অবদান এবং তাঁর বৈশ্বিক ভাবনার কারণে তাঁকে বিচারক হিসেবে মনোনীত করা হয়েছে।” তাঁর সৃজনশীল দৃষ্টিভঙ্গি, প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ এবং ডিজাইনের মাধ্যমে পরিবেশ-সচেতনতা গড়ে তোলার প্রচেষ্টাকে একাডেমিক মহল বিশেষভাবে মূল্যায়ন করেছে।

এস কে মনোয়ার নাহিদ এর আগে বাংলাদেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল—আরটিভি, যমুনা টিভি, ইনডিপেনডেন্ট টিভি ও চ্যানেল ২৪—এ দীর্ঘ ১৭ বছর গ্রাফিক্স ডিজাইনার ও লিডার হিসেবে কাজ করেছেন। নিউজ ব্রডকাস্ট, নির্বাচনী কাভারেজ এবং অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তির সৃজনশীল প্রয়োগে তিনি রেখেছেন অনন্য অবদান।

তাঁর লেখা দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ “টেলিভিশন সম্প্রচার শিল্পে সৃজনশীলদের ভূমিকা” এবং “পৃথিবীর রক্ষক: টেকসই ভবিষ্যতের সহজ পদক্ষেপ” মিডিয়া ও পরিবেশ-সচেতন সাহিত্যচর্চায় বিশেষভাবে সমাদৃত হয়েছে। এই বইগুলো পরিবেশগত ন্যায্যতা, জলবায়ু সচেতনতা ও টেকসই জীবনের ধারণা ছড়িয়ে দিতে সাহায্য করেছে।

তাঁর পেশাগত দক্ষতা ও সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ এস কে মনোয়ার নাহিদ ইতোমধ্যেই পেয়েছেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। দেশীয় পর্যায়ে তিনি সম্মানিত হয়েছেন স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড, শের-ই-বাংলা স্টার অ্যাওয়ার্ড, এক্সেলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড এবং সাউথ এশিয়া স্টার এওয়ার্ড-এ। এসব পুরস্কার তাঁর দীর্ঘ ১৭ বছরের সম্প্রচার শিল্পে অবদান, প্রযুক্তিনির্ভর গ্রাফিক্স উন্নয়ন এবং পরিবেশবান্ধব সৃজনশীল উদ্যোগের স্বীকৃতি।

আন্তর্জাতিকভাবে তিনি অর্জন করেছেন এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫, যা তাঁকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মিডিয়া ও ডিজাইন ইন্ডাস্ট্রিতে নেতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরে। এছাড়াও তিনি অংশগ্রহণ করেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সম্প্রচার সম্মেলন (আইবিসি)-এ এবং সেখানে অ্যাডোবি ও আন্তর্জাতিক সফটওয়্যার প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছেন।

বর্তমানে এস কে মনোয়ার নাহিদ বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, পর্তুগাল ও দুবাইয়ে তাঁর মাল্টিন্যাশনাল ডিজাইন প্রতিষ্ঠান রুদ্রএফএক্স পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে সৃজনশীলতা ছড়িয়ে দিচ্ছেন।

এই বিচারক নির্বাচনের স্বীকৃতি শুধু তাঁর একক অর্জন নয়, বরং এটি বাংলাদেশের সৃজনশীল শিল্প, প্রযুক্তি এবং পরিবেশ ভাবনার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *