ঢাকা নিউজ
২৮ জুন ২০২৫, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ঢল, সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

সংস্কার, জুলাইয়ের অভ্যুত্থান-সংশ্লিষ্ট ঘটনার বিচার এবং জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

দুপুর ২টায় শুরু হবে মহাসমাবেশের মূল আনুষ্ঠানিকতা। তবে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীদের ঢল নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুর ১২টায় শুরু হয় প্রথম অধিবেশন, যেখানে জেলার পাশাপাশি মহানগর নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশস্থলে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তারা সংস্কার, বিচারের দাবি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে দেশজুড়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

 

তাদের ভাষ্য, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের মধ্য দিয়ে এই দাবিগুলোর প্রতি একটি জনসমর্থন গড়ে উঠেছে এবং রাজনৈতিক মহলেও এ বিষয়ে সমন্বয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটেই মহাসমাবেশের আয়োজন—একটি সুসংগঠিত ও দৃঢ় বার্তা পৌঁছে দিতে।

সমাবেশের মূলপর্বে সভাপতিত্ব করবেন দলটির আমীর, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মহাসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী পথসভা

অনলাইনে সেবা দিতে প্রস্তুত টার্গেট আইটি

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

১০

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

১১

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১২

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১৩

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৫

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৬

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৭

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৮

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

২০