ঢাকা নিউজ
২৮ জুন ২০২৫, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, জারি হলো কঠোর বিধি

সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর উপস্থিতি বিধি জারি, অফিস ছাড়তে পারবেন না ৫টার আগে

সরকারি চাকরিজীবীদের জন্য অফিসে উপস্থিতি ও কর্মস্থল ত্যাগ সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করেছে আইন মন্ত্রণালয়। এখন থেকে বিকেল ৫টার আগে কোনো কর্মকর্তা বা কর্মচারী দপ্তর ত্যাগ করতে পারবেন না—এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

২৩ জুন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, অফিস চলাকালে দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের অনুমতি নিতে হবে। সেই সঙ্গে অফিস ত্যাগের আগে রেজিস্টারে এন্ট্রি করাও বাধ্যতামূলক।

সময়মতো উপস্থিতি, না হলে শাস্তি

সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুসারে সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত থাকা, দেরি করে আসা বা আগেভাগে অফিস ত্যাগ—এসবই শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে।

আদেশে আরও বলা হয়, এসব নিয়ম না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দেরিতে অফিসে এলে বেতন কর্তন, ছুটি বাতিল বা ক্যাজুয়াল লিভ থেকে কেটে নেওয়ার ব্যবস্থা থাকছে। নিয়মিত দেরির ক্ষেত্রে একপর্যায়ে ৭ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কেটে নেওয়ার বিধানও রয়েছে।

কাজে শৃঙ্খলা আনতেই কড়াকড়ি

এই বিধিমালার উদ্দেশ্য সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহি এবং সেবার মান উন্নত করা। কর্মকর্তারা যেন কর্মঘণ্টা পুরোপুরি অফিসে উপস্থিত থেকে কাজ করেন, তা নিশ্চিত করতেই এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

আইন মন্ত্রণালয় আশা করছে, এই নিয়ম কার্যকরে কর্মস্থলে শৃঙ্খলা বজায় থাকবে এবং সরকারি সেবা আরও কার্যকর হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী পথসভা

অনলাইনে সেবা দিতে প্রস্তুত টার্গেট আইটি

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

১০

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

১১

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১২

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১৩

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৫

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৬

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৭

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৮

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

২০