ঢাকা নিউজ
২৭ জুন ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহসানের আবার বিয়ের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন মন্দিরা।

তাহসানের আবার বিয়ের দরকার ছিল না — মন্দিরার মজার অভিমান

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। ক্যারিয়ারের শুরুতেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সংগীতশিল্পী তাহসান খান তার ছোটবেলার ক্রাশ। তাহসানের গান শুনে বড় হওয়া এই অভিনেত্রী বরাবরই তার ভক্ত।

তবে চলতি বছরের শুরুতে তাহসান দ্বিতীয়বারের মতো বিয়ে করার পর মন্দিরা যেন খানিকটা কষ্টই পেয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ নিয়ে মজার সুরে মন্তব্য করে বসেন তিনি, “তাহসান কেন বিয়ে করল? দরকার তো ছিল না!”

রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন তাহসান। এরপর এ বছর শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করেন তিনি। বর্তমানে স্ত্রীকে নিয়ে সুখেই সংসার করছেন এই গায়ক ও অভিনেতা।

ঈদে মুক্তিপ্রাপ্ত মন্দিরার নতুন সিনেমা ‘নীলচক্র’ ঘিরে দেওয়া এক সাক্ষাৎকারে তাহসান প্রসঙ্গে প্রশ্ন করলে অভিনেত্রী প্রথমে চমক ভাঙানো ভঙ্গিতে বলেন, “কে যেন? ওহ, তাহসান!” উপস্থাপক অবাক হয়ে জানতে চান, “তুমি তাহসানকে ভুলে গেছো?”

মুচকি হেসে মন্দিরা বলেন, “হ্যাঁ, ওর তো বিয়ে হয়ে গেছে। তাই ভুলে গেছি। কী দরকার ছিল বিয়ে করার? তাহসান কেন করল, দরকার তো ছিল না!” — এমন মন্তব্যে তার অভিমান ফুটে ওঠে।

তবে পরে ব্যাখ্যা দিয়ে বলেন, “একজন ভক্ত হিসেবে অভিমান থেকেই বলছি। আমি সারাজীবন তাহসানের গানের ভক্ত থাকব। ধরুন, আমি এখন অভিনেত্রী নই, মিডিয়াতে নেই—একজন সাধারণ শ্রোতা হিসেবে বলছি, আমার কষ্ট লাগে। কেন ও বিয়ে করল, সত্যি বলতে দরকার ছিল না!”

উল্লেখ্য, ২০১২ সালে ‘সেরা নাচিয়ে’ রিয়েলিটি শো-তে রানার-আপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন মন্দিরা চক্রবর্তী। ছোট পর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর ২০২৪ সালে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১০

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১১

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৩

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৪

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৫

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৬

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৭

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

১৮

বিক্রমপুর মুন্সিগঞ্জ শ্রীনগর থানা  আটপাড়া ইউনিয় ৯ নং ওয়ার্ড  হাসারগাঁও গ্রামের রাস্তার বেহাল অবস্থা

১৯

শাকিব-বুবলী ফিরছেন একসাথে?

২০