ঢাকা নিউজ
২৭ জুন ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ ৪৩ দিন পর নগর ভবনে প্রশাসক, কার্যক্রম চালুর নির্দেশ সব বিভাগে

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে উপস্থিত হন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া।

৪৩ দিন পর নগর ভবনে ফিরলেন প্রশাসক, সব বিভাগ চালুর ঘোষণা দিলেন শাহজাহান মিয়া

৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে উপস্থিত হলেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগর ভবনে এসে তিনি সাংবাদিকদের জানান, আজ থেকেই ডিএসসিসির সব বিভাগের কাজ পূর্ণভাবে শুরু হবে।

সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আর অতীতে ফিরে তাকাতে চাই না। সামনে এগিয়ে যেতে হবে। কিছু গুরুত্বপূর্ণ কাজ আমাদের সামনে রয়েছে, যার মধ্যে বাজেট প্রণয়ন অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করতে হবে।”

গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নামে তাঁর সমর্থকেরা। তারা নগর ভবনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে আসছিলেন, যার ফলে প্রশাসক দীর্ঘদিন কার্যালয়ে আসতে পারেননি।

তবে গত রোববার আন্দোলনকারী পক্ষ থেকে জানানো হয়, নগর ভবনে সীমিত পরিসরে দৈনন্দিন সেবা চালু রাখা হবে, যদিও প্রশাসকের প্রবেশ তখনও নিষেধ ছিল এবং প্রকৌশল বিভাগ কার্যত বন্ধ ছিল।

আজ প্রশাসক নগর ভবনে এলে তাঁকে অভ্যর্থনা জানান আন্দোলনরত সিটি করপোরেশনের কর্মচারীরা, যারা ইশরাকপন্থী হিসেবে পরিচিত। প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাকেও দীর্ঘদিন পর নগর ভবনে দেখা গেছে।

বিএনপিপন্থী শ্রমিক ইউনিয়নের নেতা আরিফ চৌধুরী প্রথম আলোকে বলেন, “উচ্চপর্যায়ের নির্দেশে আমরা এখন থেকে প্রশাসকের সঙ্গে কাজ করব এবং তাঁকে সহযোগিতা করব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী পথসভা

অনলাইনে সেবা দিতে প্রস্তুত টার্গেট আইটি

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

১০

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

১১

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১২

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১৩

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৫

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৬

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৭

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৮

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

২০