ঢাকা নিউজ
২৪ জুন ২০২৫, ৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝুঁকিপূর্ণ সেতুর দ্রুত সংস্কার: আদিতমারী উপজেলা প্রশাসন প্রশংসায় ভাসছে

লালমনিরহাট প্রতিনিধি: দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা লালমনিরহাটের আদিতমারী উপজেলার একটি গুরুত্বপূর্ণ সেতুর দ্রুত সংস্কার করেছে উপজেলা প্রশাসন। দৈনিক ‘আমার বাংলাদেশ’ পত্রিকায় সংবাদ প্রকাশের মাত্র কয়েক দিনের মধ্যেই প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে জনমনে স্বস্তি ফিরে এসেছে। গোটা এলাকাজুড়ে এখন আদিতমারী উপজেলা প্রশাসনের এমন প্রশংসাই শোনা যাচ্ছে।

উপজেলার মহিষখোঁচা থেকে পলাশী বাইপাস সড়কের মাঝিটারী দাসপাড়া এলাকায় অবস্থিত এই সেতুটি। মহিষখোঁচা হয়ে আদিতমারী ও পলাশী বাজার, এবং লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সঙ্গে যোগাযোগের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। প্রতিদিন শত শত মানুষ, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন যানবাহন এই সড়ক ব্যবহার করে। দীর্ঘদিন ধরে সেতুটির ওপর বড় গর্ত ও ফাটল থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।

গত ২০ জুন দৈনিক ‘আমার বাংলাদেশ’-এর লালমনিরহাট প্রতিনিধি রবিউল ইসলাম বাবুলের নজরে আসে সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থা। তিনি দ্রুত এ বিষয়ে একটি সচিত্র প্রতিবেদন তৈরি করেন। অল্প সময়ের মধ্যেই এই প্রতিবেদন প্রকাশিত হলে আদিতমারী উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক নজরে আসে বিষয়টি।

পত্রিকায় সংবাদ প্রকাশের পরপরই আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার এবং উপজেলা প্রকৌশলী ফজলুল হক যৌথভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করেন। রড ও সিমেন্টের মাধ্যমে সেতুর ভাঙা অংশ শক্তভাবে পূরণ করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হয়। বর্তমানে ওই সড়কে সব ধরনের যানবাহন নিরাপদে চলাচল করছে বলে জানিয়েছে আদিতমারী উপজেলা প্রশাসন ও স্থানীয় সাধারণ মানুষ।

এ বিষয়ে ইউএনও বিধান কান্তি হালদার বলেন, “জনগণের নিরাপত্তার বিষয়টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সংবাদ প্রকাশের পরই আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি এবং জরুরি সংস্কার কাজের নির্দেশ দেই। এটি এখন সাধারণ মানুষের চলাচলের জন্য নিরাপদ হয়েছে—এটাই আমাদের বড় সাফল্য।”

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, “অনেক দিন ধরে এই সেতুর ভাঙা অবস্থা নিয়ে চিন্তায় ছিলাম। পত্রিকায় খবর প্রকাশ হওয়ার পর প্রশাসন যে দ্রুত উদ্যোগ নিয়েছে—তা সত্যিই প্রশংসার দাবিদার। এখন আমরা স্বস্তির সঙ্গে যাতায়াত করতে পারছি।” তিনি আরও বলেন, যেকোনো বিষয়ে প্রশাসনের নজরে এলে জরুরি পদক্ষেপ নিলে যে সাফল্য মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনে, তার জ্বলন্ত উদাহরণ আমাদের এলাকার এই সেতুটি।

আদিতমারী উপজেলা প্রকৌশলী ফজলুল হক জানান, “আমরা অল্প সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করেছি। ভবিষ্যতে এই সেতুটির পূর্ণাঙ্গ সংস্কার বা নতুন করে নির্মাণের পরিকল্পনাও রয়েছে আমাদের।”

এদিকে, প্রশাসনের এই কার্যকর পদক্ষেপে স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মহিষখোঁচা-পলাশী বাইপাস সড়কটি এই অঞ্চলের অন্যতম ব্যস্ততম সড়ক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার এবং কৃষিপণ্য পরিবহনের অন্যতম পথ এটি। তাই এই সেতুটির সংস্কার দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আদিতমারী উপজেলা প্রশাসন প্রশংসায় ভাসছে। এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের ইতিবাচক উদ্যোগ যেন অব্যাহত থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১০

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১১

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৩

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৪

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৫

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৬

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৭

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

১৮

বিক্রমপুর মুন্সিগঞ্জ শ্রীনগর থানা  আটপাড়া ইউনিয় ৯ নং ওয়ার্ড  হাসারগাঁও গ্রামের রাস্তার বেহাল অবস্থা

১৯

শাকিব-বুবলী ফিরছেন একসাথে?

২০