ঢাকা নিউজ
২১ জুন ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে ফিরলেন স্বর্ণজয়ী আরচার আলিফ

এশিয়া কাপ আরচারিতে স্বর্ণজয়ী আরচার আব্দুর রহমান আলিফসহ দলের অন্য সদস্যরা দেশে ফিরেছেন।

সিঙ্গাপুর থেকে শনিবার সন্ধ্যায় দেশে ফিরলে বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানান বাংলাদেশ আরচারি ফেডারেশন ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুক্রবার রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তিনি। সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন আব্দুর রহমান আলিফ।

ফাইনাল ম্যাচে তিনি জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন। প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়ান জাপানের আরচার গাকুতো। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি। ফলে পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে আলিফ ২৯-২৬ পয়েন্টের ব্যবধানে গাকুতোকে পেছনে ফেলে স্বর্ণ জিতে নেন।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগে অনেকবারই খেলেছেন আব্দুর রহমান আলিফ। বিশ্বকাপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও কখনো কোনো পদক জিততে পারেননি একক ইভেন্টে। এশিয়া কাপে স্বর্ণজয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী পথসভা

অনলাইনে সেবা দিতে প্রস্তুত টার্গেট আইটি

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

১০

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

১১

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১২

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১৩

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৫

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৬

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৭

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৮

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

২০