ঢাকা নিউজ
২১ জুন ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই: দুই আসামি কারাগারে

রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- মোস্তাফিজুর রহমান (৪০) ও জলিল মোল্লা (৫২)।

শনিবার (২১ জুন) তিনদিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৬ জুন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা পুলিশের সহায়তায় আসামি মোস্তাফিজুর রহমানকে তার বাসা থেকে ৩ লাখ টাকাসহ গ্রেফতার করে পুলিশ। একইদিন বরিশাল জেলার মুলাদি থানা পুলিশের সহায়তায় আসামি সৈকত হোসেনকে ২ লাখ ৪ হাজার টাকা ও মোটরসাইকেলসহ গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৭ জুন যশোর কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় আসামি মো. সোহাগ হাসানকে ভাড়া ঘর থেকে গ্রেফতার করা হয়। আশুলিয়া ও ময়মনসিংহ থেকে জলিল ও পলাশ মোল্লাকে গ্রেফতার করা হয়।

পরের দিন ১৮ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে মোস্তাফিজুর রহমান (৪০) ও জলিল মোল্লাকে (৫২) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অপর তিন আসামি সৈকত হোসেন (৫২), মো. সোহাগ হাসান (৩৪) ও পলাশ আহমেদকে (২৬) এখনো রিমান্ডে নেওয়া হয়নি।

গত ২৭ মে মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম জাহিদুর রহমান। তিনি মিরপুর-১০ নম্বরে মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন। এ ঘটনায় মিরপুর মডেল থানায় জাহিদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা গেছে, মামলার ভুক্তভোগী রাসেলের মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মাহমুদ ফরেইন এক্সচেঞ্জ নামক প্রতিষ্ঠান আছে। ভুক্তভোগীর শ্যালক মামলার বাদী ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ কাজ করেন। গত ২৭ মে সকাল সাড়ে ৯টায় বাদী ও ভুক্তভোগী রাসেল একসঙ্গে ২১ লাখ ৭০ হাজার ৫৩৫ টাকা, ৩ হাজার ৫৫০ মার্কিন ডলার ও ১১ হাজার ৫০০ রিয়াল একটি ব্যাগে নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন।

৯ টা ৪০ মিনিটে মিরপুর মডেল থানার সেকশন-২ শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ও ফায়ার সার্ভিসের মাঝের গলির মাথায় পৌঁছামাত্রই তিনটি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন ব্যক্তি তাদের পথরোধ করে এবং একজন অজ্ঞাতনামা ব্যক্তি বাদীর মাথায় পিস্তল ঠেকিয়ে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় অজ্ঞাতনামা একজন ব্যক্তি পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে এবং অন্য একজন ব্যক্তি ধারালো চাকু দিয়ে বাদীর কোমরের বাম পাশে আঘাত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী পথসভা

অনলাইনে সেবা দিতে প্রস্তুত টার্গেট আইটি

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

১০

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

১১

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১২

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১৩

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৫

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৬

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৭

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৮

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

২০