ঢাকা নিউজ
২১ জুন ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ধান ভিজানো বালতির পানিতে পড়ে সালমান ফারসি (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। সালমান ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবার সদস্যদের বরাত দিয়ে মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদুল সরকার জানান, সকালবেলা বাড়ির আঙিনায় রাখা ধান ভিজানোর বালতির পাশে খেলছিল শিশু সালমান। পরিবারের সদস্যদের অজান্তে সে খেলতে খেলতে বালতির পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে নিথর অবস্থায় পানির মধ্যে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান আজাদুল সরকার বলেন,

“এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। শিশুদের ব্যাপারে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। সামান্য অসতর্কতা বড় ক্ষতির কারণ হতে পারে।”

বিশেষজ্ঞদের মতে, বাড়ির উঠানে বা আশপাশে পানিভর্তি বালতি, ড্রাম বা পাত্র রাখা হলে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। সামান্য পানিতেই শিশুর প্রাণহানি ঘটে যেতে পারে।

এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও অভিভাবকদের দায়িত্বশীলতা জরুরি।

দুই বছরের ফুটফুটে শিশু সালমানের এই অকাল মৃত্যু শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজের জন্যই একটি সতর্কবার্তা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই হতে হবে প্রতিটি পরিবারের অগ্রাধিকার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী পথসভা

অনলাইনে সেবা দিতে প্রস্তুত টার্গেট আইটি

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

১০

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

১১

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১২

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১৩

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৫

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৬

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৭

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৮

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

২০