ঢাকা নিউজ
২১ জুন ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপের দেশে দেশে লিজার গান

এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। মা হয়েছেন প্রায় এক বছর আগে। তার প্রথম সন্তান জন্ম নিয়েছে যুক্তরাষ্ট্রে। মেয়ের জন্মের পর পুরোটাই সময় দিয়েছেন পরিবারেই। সে কারণে দেশ-বিদেশের বহু স্টেজ শো থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তবে এবার গানেই ফিরলেন পুরোদমে।

ইতোমধ্যে ইউরোপ সফরের উদ্দেশ্যে ফ্রান্সে পৌঁছেছেন লিজা। ২২ জুন ফ্রান্সের প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে প্রথম শোতে গাইবেন তিনি। এরপর ২৯ জুন বেলজিয়াম, ৫ জুলাই সুইজারল্যান্ড, ৬ জুলাই ইতালি ও ১৩ জুলাই স্পেনে গাইবেন।

ইউরোপের এই পাঁচ দেশে গানের সফরে তার সঙ্গে মঞ্চে থাকবেন আরেক গায়িকা আয়েশা মৌসুমী।

স্টেজ শো প্রসঙ্গে লিজা বলেন, ‘একজন শিল্পীর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে স্টেজ। এখানেই বোঝা যায় শ্রোতারা কী শুনতে চান। শ্রোতাদের সঙ্গে সরাসরি কানেকশনটা তৈরি হয়। আমি সবসময় চেষ্টা করি মৌলিক গান দিয়েই শুরু করতে। কারণ মৌলিক গানই একজন শিল্পীর আসল পরিচয়। তারপর দর্শকের অনুরোধে জনপ্রিয় গানগুলো গাই।’

লিজা আরও বলেন, ‘আমার মেয়েটা এখন একটু বড় হয়েছে। তাই এবার মনে হয়েছে গানে সময় দেয়া উচিত। আশা করি গানে গানে ইউরোপের প্রবাসী ভাই-বোনদের মন জয় করতে পারব।’

এদিকে এবারের ঈদেও শ্রোতাদের জন্য ছিল লিজার উপহার। প্রকাশ পেয়েছে তার দুটি গান। কিশোর দাশের সঙ্গে ডুয়েট একটি। শিরোনাম ‘ও প্রিয় ভালোবাসা নিও’। কিশোরের কথা-সুরে এবং তার ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে এটি।

আরেকটির নাম ‘কোন কথা নেই’। এই গানটি প্রচার হয়েছে ‘ইত্যাদি’তে। গানটি লিখেছেন জীবন, সুর দিয়েছেন কিশোর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী পথসভা

অনলাইনে সেবা দিতে প্রস্তুত টার্গেট আইটি

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

নতুন সিদ্ধান্তে ডি জে নাইরা

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: কর্মীদের মধ্যে ক্ষোভ

ডিজে নাইরার চতুর্থ অ্যাওয়ার্ড জয়

জাহানারা আলমের দাবি, বোর্ড তদন্তে

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের আগুন

কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী”র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক টার্গেট: নিরপেক্ষ সংবাদে নতুন ভরসা বাংলাদেশের পাঠকের

১০

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘নিরাপদ’ শব্দটি অদৃষ্ট – সাহসী এক কলম যোদ্ধার নিখোঁজ থেকে নদীতে লাশ

১১

৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া পথে – দেখুন আপনার টাকাও কি ঝুঁকিতে আছে?

১২

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

১৩

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

টেজাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব

১৫

কে এই রেদোয়ান, যিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন?

১৬

বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

১৭

আন্তর্জাতিক নেতৃত্বে সৃজনশীলতার স্বীকৃতি: দেবাশীষ দাস পেলেন সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

১৮

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমান প্রবাসীর পরিবারের ৭ সদস্য নিহত

১৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ল্যাবের স্টাফ ও দালাল দেখলেই আটকের নির্দেশ পরিচালকের

২০